সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাইবান্ধায় প্রতারক চক্রে জড়িত সন্দেহে যুবক আটক

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০১ Time View

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে প্রতারণা চক্রের মুক্তিপণের টাকা বিকাশে লেনদেনের কারণে ও চক্রের সাথে সম্পৃক্ততার সূত্র ধরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই জগন্নাথ চন্দ্রের সহযোগিতায় নাটোর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে থাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

জানা যায়, চলতি বছরের ৩০ জানুয়ারি নাটোর সদর থানায় একটি  প্রতারণা মামলা দায়ের করে ভুক্তভোগী যাহার মামলা  নম্বর ৮৬।

তথ্যানুসন্ধানে যায় যে, চলতি বছরের জানুয়ারি মাসে থাই নারিকেলের চারা বিক্রির কথা বলে নাটোরের এক ব্যক্তিকে চারা দেখার জন্য মোবাইল ফোনে ডেকে নেয় প্রতারক চক্রের সদস্যরা। রাতের আঁধারে তাকে ডেকে নিয়ে বিলের ভিতরে হাত পা বেঁধে রেখে নির্যাতন করে, নগদ টাকাসহ বিকাশে মুক্তিপন আদায় করে ছেড়ে দেয়।

ঐ ব্যক্তি কাউকে কিছু না জানিয়ে মোবাইল নম্বর ও বিকাশ নম্বরের সূত্র ধরে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটককৃত বিকাশের দোকানীর সম্পৃক্ততা পায়।

তার সম্পৃক্ততা পাওয়ায় ১৫ জুন বিকালে তাকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই জগন্নাথ চন্দ্রের সহযোগিতায় নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে নাটোরে সদর থানায় নিয়ে যায়।

আটককৃত বিকাশের দোকানী আরাফাত শেখ ওরফে ইছা (২৮) ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ি গ্রামের হাফিজার রহমানের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে একাধিক ধারায় একাধিক মামলা চলমান রয়েছে। সে প্রতারণা চক্রের একজন সক্রিয় সদস্য।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category