সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সাংবাদিক নাদিম হত্যায় জেলায় জেলায় প্রতিবাদ

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৯৬ Time View

জামালপুরে বাংলা নিউজের প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে দাবি পরিবারের। এ ঘটনায় দেশ-বিদেশে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে তীব্র নিন্দার ঝড়।

বৃহস্পতিবার (১৫ জুন) নাদিম হত্যার প্রতিবাদে আন্দোলনে নামে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

জামালপুরের সাংবাদিকরা বকশিগঞ্জ উপজেলা শহীদ মিনারে অবস্থান নেন। পরে শহরে বিক্ষোভ মিছিল করে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে নাদিম হত্যায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নাদিম হত্যার প্রতিবাদে শনিবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তারা।
 
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর জেলায় কর্মরত সাংবাদিকরা। জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।
নাদিম হত্যায় নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে।
 
অন্যদিকে নাদিমের মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন। এ ছাড়া বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
  
এ ঘটনায় প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দোহায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব কাতারের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে ও সদস্য কাজী মোহাম্মদ শামীমের পরিচালনায় এ সভার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category