বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

থানায় হিরো আলম, সাংবাদিককে হুমকি

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৬৪ Time View

স্থানীয় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে থানায় জিডি হয়েছে আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে। এ অভিযোগের তদন্তে হিরো আলমকে ডাকা হয়েছিল থানায়।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম থানায় যান তিনি। সেখানে তদন্ত কর্মকর্তার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলে চলে যান সেখান থেকে।

নন্দীগ্রাম থানা পুলিশ জানিয়েছে, হিরো আলম ও তার সাবেক স্ত্রী নুসরাত জাহান জিমুকে নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন এমদাদুল হক নামের এক গণমাধ্যমকর্মী। এ নিয়ে গত ২৭ জুলাই হিরো আলম তাকে মুঠোফোনে হুমকি দিয়েছেন- এমন অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করেন গণমাধ্যমকর্মী এমদাদ। এই ইস্যুতে বুধবার বিকেলে নন্দীগ্রাম থানায় যান হিরো আলম। প্রায় ঘণ্টাখানেক ওই অভিযোগ নিয়ে তার সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা।

হিরো আলম জানান, পাবনায় শুটিংয়ের কাজ শেষ করে তিনি নন্দীগ্রাম থানায় যান তার বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে।

জিডির বাদী সাংবাদিক এমদাদুল হক বলেন, আমি জিডি করেছি। যা হবার আদালতে হবে।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, আলমের বিরুদ্ধে দায়ের হওয়া সাধারণ ডায়েরির তদন্তের ব্যাপারে তাকে থানায় ডাকা হয়েছিল। কথা বলে তিনি চলে গেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category