সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

চট্টগ্রামে ৭ ডিআইজিকে বদলি

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৮৮ Time View

চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) সাত পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়।


আদেশ অনুযায়ী চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

আর চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনা।
 বদলি হওয়া অন্য কর্মকর্তারা হলেন:

অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক ও শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category