সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাম্বিয়া সফরে গেলেন সেনাপ্রধান

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০৩ Time View

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার (১১ জুন) গাম্বিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের লক্ষ্যে সক্ষমতা যাচাই এবং পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে গাম্বিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এই সফরে গেলেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কন্টিনজেন্ট মোতায়েনের আগ্রহের পরিপ্রেক্ষিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই ও চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ৮-১৩ ফেব্রুয়ারি ২০২৩ ঢাকা সফর করেন।

এরই ধারাবাহিকতায় গাম্বিয়ার প্রস্তাবনা এবং সক্ষমতা সরেজমিনে পরিদর্শন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। একই উদ্দেশ্যে জাতিসংঘ সদরদপ্তরের দুই সদস্যের একটি প্রতিনিধিদলও এই ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবে।

সফরকালে সেনাবাহিনী প্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমসহ প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।এআরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category