মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মে মাসে সড়ক দুর্ঘটনায় ৪০৮ জনের প্রাণহানি

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৯৬ Time View

গত মে মাসে সারাদেশে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় ৪০৮ জনের প্রাণহানি এবং আহত হয়েছেন ৬৩১ জন। নিহতদের মধ্যে নারী ৬৭ জন ও শিশু ৭৮ জন।

শুক্রবার (৯ জুন) সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এতে বলা হয়, মে মাসে সারাদেশে ১৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান ১৪১ জন। যেখানে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া একই মাসে দুর্ঘটনায় ১০৪ জন পথচারী এবং ৭২ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন।

এসময়ে দেশে ৬টি নৌ দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন। এছাড়া ২৫টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, এসব দুর্ঘটনার মধ্যে ১৬৫টি জাতীয় মহাসড়কে, ২০১টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়কে, ৪৮টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে চারটি দুর্ঘটনা ঘটেছে।

এরমধ্যে ৭১টি মুখোমুখি সংঘর্ষ, ২৩৬টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৪টি যানবাহনের পেছনে আঘাত এবং ২৩টি অন্যান্য কারণে ঘটেছে।

সংগঠনটি বলছে, মে মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই বিভাগে ১৩৪টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২১টি দুর্ঘটনা এবং বরিশাল বিভাগে দুর্ঘটনায় সবচেয়ে কম ২০ জনের প্রাণহানি ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, বর্তমানে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। অর্থাৎ অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে। সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পারলে দুর্ঘটনা কমানো যাবে না। গতি নিয়ন্ত্রণের জন্য মোটিভেশনাল প্রশিক্ষণ যেমন দরকার, তেমনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রযুক্তিগত সক্ষমতা অর্জনও প্রয়োজন।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category