বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সিলেটে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১৩

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭৬ Time View

সিলেটের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (৭ জুন) সিলেটের দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাধু মিয়া (৩০), হারিছ মিয়া (৫০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০), সৌরভ (২৫), সাগর (২০), সাহেদ নুর (৪৫) ও ওয়াহিদ আলী (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নির্মাণশ্রমিক বহনকারী পিকআপভ্যানটি ওসমানীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার ভোরে নাজিরবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় শ্রমিক বহনকারী পিকআপভ্যানটি সড়কের পাশে পড়ে যায় ও বড় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহত আটজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দু’জন মারা যান।

ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও সিলেট থেকে শ্রমিকবাহী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category