সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সাবেক মেয়র জাহাঙ্গীর দুদকে হাজিরা দিলেন

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০৪ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে হাজির হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন তিনি।

জানা যায়, প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ মে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে তাকে ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। সেই চিঠির প্রেক্ষিতেই দুদক কার্যালয়ে হাজির হন তিনি।

এর আগে ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীরকে নোটিশ পাঠায় দুদক। নোটিসে তাকে ২১ ও ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। ১৮ মে দুর্নীতির অভিযোগ সম্পর্কিত কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুতে এক মাস সময় চান জাহাঙ্গীর।

গত ১৭ মে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের একটি অভিযোগ ও ২০২২ সালের আর একটি অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান শুরু হয়। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে অনেকেরই বক্তব্য নেওয়া হয়েছে। অনেক কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধানের শেষ পর্যায়ে তার বক্তব্য প্রয়োজন। এ কারণেই তাকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে তার বিতর্কিত মন্তব্য সংবলিত ভিডিও ভাইরাল হয়। এজন্য ২০২১ সালের ৩ অক্টোবর তাকে শোকজ করা হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বছর ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আওয়ামী লীগ।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category