মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হাইতিতে বন্যা-ভূমিধসে ৪২ জনের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৯১ Time View

হাইতিতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অনন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ১১ জন।

এছাড়া আহত লোকের সংখ্যা ৮৫। দেশটির জনসুরক্ষা–বিষয়ক কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্রকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

হাজারো পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মেয়র হেনরি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য, খাওয়ার পানি ও ওষুধ দরকার।

হাইতিতে নিয়োজিত জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক জঁ মার্টিন বাওয়ের বলেন, ‘যদিও এটি হারিকেন বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নয়, তবে ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা আমলে নেওয়ার মতো।’

অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতার জেরে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশটিতে মানবিক সংকট চলছে। এ অবস্থায় দেশটির ১০ বিভাগের মধ্যে ৭টিই বৈরী আবহাওয়ার কবলে পড়ল।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category