বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বিচার না পাওয়ার অবস্থা থেকে দেশকে মুক্ত করতে পেরেছি: প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৭৫ Time View

বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি এবং গুম-খুন ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে। জাতির পিতার হত্যার পর আমার বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ দেশকে মুক্ত করতে পেরেছি। আওয়ামী লীগ সরকার সব সময় ন্যায়বিচারে বিশ্বাস করে।

সোমবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময়ে তিনি সুপ্রিম কোর্টের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার।

সরকারপ্রধান বলেন, বর্তমান দাবদাহ পরিস্থিতিতে বিদ্যুতের কারণে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই গত সাড়ে ১৪ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছি।

অন্যদিকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধনী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেছেন।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category