বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সোনারগাঁয়ে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৮৪ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৭ হাজার ৪ শত পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। আজ ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাসী চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সায়েদ ইসতিয়াক, দৌলত আজিম ভূইয়া, মিম আক্তার খুশী, মুজিবুল হক। সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় কক্সবাজার থেকে আসা ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো- গ- ৪৯-৩৩৪১) গাড়ীতে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category