সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গৃহবধুকে গণধর্ষণ: যুবলীগ নেতাসহ ৭জনের নামে মামলা, গ্রেপ্তার ১

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১১১ Time View

ফেনীতে এক গৃহবধুকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে একদল যুবক। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী ওই গৃহবধুর দেবর জয়নাল আবদীন রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, স্থানীয় সূত্র জানায়, জেলার সদর উপজেলার দক্ষিন ধলিয়া এলাকার তবারক উল্যাহর ছেলে জামাল উদ্দিন তার সহোদর জয়নাল আবদীন রুবেলের কাছে ৫০ হাজার টাকা পাওনা রয়েছে।

জামালের স্ত্রী বিভিন্ন সময় পাওনা টাকা চাইলে রুবেল সময়ক্ষেপন করে। একপর্যায়ে গত ২৫ মে বিকালে পাওনা টাকা নিতে ভাবীকে বোর্ড অফিসের সামনে ডেকে নেন রুবেল।

সেখান থেকে সিএনজি অটোরিক্সায় তুলে স্থানীয় পূর্ব ধলিয়া এলাকার ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর আলম বাদশার বাড়ির সামনে একটি টিনশেড ঘরে নিয়ে যায়।

সেখানে পূর্ব থেকে থাকা ৪নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক হাফেজ আহম্মদের ছেলে হানিফ রাজু, ৬নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম বাবুল ও সোহেল এবং রুবেল তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে।

এব্যাপারে থানা-পুলিশে না যেতে ১শ টাকা মূল্যের তিনটি সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয় তারা। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধু বাদি হয়ে রোববার (২৮ মে)ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ওই গৃহবধু জানান, ঘটনার দুইদিন পর ২৭ মে দুপুরে প্রধান আসামী রুবেল ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবী করে।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মামলার পরপরই প্রধান আসামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ মে) আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিচারক কামরুল হাসান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য ফেনী মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category