মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দুই দিনের সফরে ঢাকায় চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০২ Time View

নাজিমুজ্জামান চৌধুরী, ঢাকাঃ দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সভায় অংশ নিতে এক‌টি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এলেন ওয়েইডং।

শুক্রবার (২৬ মার্চ) রাত ১১টা ২৫ মিনিটে ভাইস মিনিস্টার ওয়েইডং ঢাকায় পৌঁছান।

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনু‌বিভাগের মহাপরিচালক তৌ‌ফিক হাসান এবংও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ওয়েইডং ভাইস মিনিস্টারে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এলেন।

চীনের ভাইস মিনিস্টার ঢাকা সফরের কর্মসূচি অনুযায়ী, শনিবার (২৭ মে) বাংলাদেশ ও চীনের মধ্যে হতে যাওয়া এফও‌সি বৈঠকে অংশ নেবেন। ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।চীনের ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে যাবেন চীনের ভাইস মিনিস্টার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category