রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

‘বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু নির্মাণে ২০ বছর লেগে যেত’

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২০৮ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু করতে গেলে নানা শর্ত পালন করতে হতো এবং সেতু নির্মাণে ২০ বছর সময় লেগে যেত। শুক্রবার (৫ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও গ্রামীণ উন্নয়ন: প্রাক বাজেট বিশ্লেষণ ২০২৩-২৪’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা এখন বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা করতে পারি। এখন আমাদের একটা পজিশন হয়েছে। আগে তো আমরা কিছুই করতে পারতাম না।’

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কথা বিশ্বব্যাংক আমাদের দিয়ে স্বীকার করাতে চেয়েছিল। এটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক। তিনি দেখিয়ে দিয়েছেন ও প্রমাণ করেছেন বিশ্বব্যাংকের টাকা ছাড়াই আমরা পদ্মা সেতু তৈরি করতে পারি।’

তাজুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাংকের টাকা নিয়ে পদ্মা সেতু তৈরি করতে গেলে অনেক শর্ত দিত। পদে পদে শর্ত পরিবর্তন করত। সেক্ষেত্রে পদ্মা সেতু তৈরি করতে ২০ বছর সময় লাগত। বর্তমানে যে মানের হয়েছে, বিশ্বব্যাংকের টাকায় সে মানের পদ্মা সেতু হতো না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category