মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের পথে ২৭ সদস্যের প্রতিনিধিদল

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২০৬ Time View

প্রত্যাবাসনের আগে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর পরিবেশ-পরিস্থিতি সরেজমিনে দেখতে বাংলাদেশে বসবাসরত ২০ রোহিঙ্গাসহ ২৭ সদস্যের প্রতিনিধিদল মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে।

শুক্রবার (৫ মে) সকাল ৯টার দিকে প্রতিনিধিদলটি টেকনাফ দিয়ে নৌপথে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। যেখানে তিন নারীসহ ২০ রোহিঙ্গা, একজন অনুবাদক এবং ছয়জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য দুটি স্পিডবোটসহ ১৬ জন বিজিবির সদস্য রয়েছেন।

প্রতিনিধিদলটি মিয়ানমারে প্রত্যাবাসনে প্রস্তুতি ও সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে। একই দিন সন্ধ্যা নাগাদ তারা আবার ফিরে আসবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

মূলত প্রত্যাবাসন হলে মিয়ানমারে রোহিঙ্গাদের যেখানে রাখা হবে, প্রতিনিধিদল সেই জায়গাটি পরিদর্শন করবে বলে জানা গেছে।

জানা গেছে, এর আগে বাংলাদেশ থেকে মিয়ানমারের কাছে আট লাখের বেশি রোহিঙ্গার একটি তালিকা পাঠানো হয়। ওই তালিকা থেকে ফেরত নিতে পাইলট প্রকল্প হিসেবে প্রথম দফায় প্রায় ১ হাজার ১৪০ জনকে নির্ধারণ করে মিয়ানমার।সেখান থেকে ৪২৯ জনের বিষয়ে আপত্তি জানিয়েছিল দেশটি। পরে গত ১৫ মার্চ ১৯ সদস্যদের একটি টেকনিক্যাল টিম বাংলাদেশের টেকনাফে এসে ১৭৭ রোহিঙ্গা পরিবারের ৪৮০ জনের সঙ্গে সাক্ষাৎ করে মিয়ানমারে ফিরে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category