মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফায়ার সার্ভিস কর্মীদের জন্য পৃথক হাসপাতাল হচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৮৯ Time View

ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে, যা আগামী ছয়মাসের মধ্যে চালু হতে পারে বলে জানিয়েছেন  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।

মাইন উদ্দিন বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট, মশার কয়েল, সিগারেট ও চুলার আগুনসহ সচেতনতার অভাবে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে। উৎসুক জনতার ভিড় ও পানির উৎসের অভাবের কারণে অগ্নি নির্বাপন ব্যাহত হয়। ১৩ বছর আগের প্রস্তাবিত জাতীয় বিল্ডিং কোড পাশ হয়েছে গত বছর। যার সংস্কার বা আধুনিকায়ন প্রয়োজন। বর্তমানে কার্যকর ২০০৩ সালের অগ্নি নিরাপত্তা আইনে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এ আইনে ঝুঁকিপূর্ণ ভবনে নোটিশ প্রদান করা ছাড়া ফায়ার সার্ভিস অধিদপ্তরের আর কোন এখতিয়ার নেই।

তিনি আরও বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ভবনে হামলার ঘটনা খুবই দুঃখজনক। এ হামলায় ১৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে। যার প্রতিটির মূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় সন্দেহভাজনদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ভবন নির্মাণে ২ শতাংশ অগ্নি নিরাপত্তার জন্য ব্যয় করলে অগ্নি ঝুঁকি কমানো সম্ভব। অগ্নি নির্বাপনে বাংলাদশ ফায়ার সার্ভিস বিশ^মানের সরঞ্জাম ব্যবহার করছে। যেকোন অগ্নি দুর্ঘটনার সংবার প্রাপ্তির ৩০ সেকেন্ডের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রেসপন্স করে। গত বছর পেশাগত দায়িত্ব পালনকালে ১৩জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেরি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমাদের অগ্নি দুর্ঘটনা নিয়ে আতঙ্ক আছে, তবে সচেতনতা নেই। নেই তেমন কোনো সরকারি-বেসরকারি সঠিক উদ্যোগ। ঢাকা শহরের ৯৮ শতাংশ বিপনী বিতানে অগ্নি ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নেই। কোন রকম নিয়ম নীতি না মেনেই গড়ে উঠেছে উপানুষ্ঠানিক মার্কেটগুলো। কিছু কিছু মার্কেটে লোক দেখানো ফায়ার এস্টিংগুইশার, পানি রিজার্ভ ট্যাংক, বালুর বালতি, রেসকিউ সিঁড়ি থাকলেও বড় কোন অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় তা মোটেই পর্যাপ্ত নয়। ঢাকা শহরে অপরিকল্পিতভাবে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের লাইন নেয়া হয়েছে। ছোটখাট কোন ভূমিকম্প অথবা অন্য যেকোন দুর্ঘটনায় মাটির নিচ দিয়ে যাওয়া অপরিকল্পিত এসব বিদ্যুৎ ও গ্যাসের লাইন এই শহরকে ভয়াবহ অগ্নিকানণ্ড পরিণত করতে পারে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ১০ দফা সুপারিশ প্রদান করেন।

১. আগুন লাগা প্রতিরোধসহ যেকোন ধরণের দুর্যোগের ঝুঁকি হ্রাসে, বিল্ডিং কোড বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর নেতৃত্বে  সশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিয়ে একটি রোড ম্যাপ তৈরি করা।

২. ২০১০ সালের প্রস্তাবিত বিল্ডিং কোড ১৩ বছর পর পাশ হয়েছে ২০২২ সালে। ইতোমধ্যে প্রযুািক্তগত আরো বেশ উৎকর্ষ ঘটেছে। তাই বর্তমান বিল্ডিং কোড সময় উপযোগি করে আধুনিকীকরণের পদক্ষেপ নেওয়া

৩. বিশ্বর বিভিন্ন দেশের মতো আমাদের দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অগ্নিকান্ডের ঝুঁকিতে থাকা ভবনগুলির বিরুদ্ধে শুধু নোটিশ নয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়া।

৪. অগ্নি নির্বাপক সংস্থাগুলোর বিদ্যমান কাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক ফায়ার ইঞ্জিন, ওয়াটার হাইড্রেন্ট, উন্নত অগ্নি নির্বাপন সরঞ্জাম সরবরাহ করা।

৫. রাজউক কর্তৃক ভবন ব্যবহারের সনদ না দেওয়া পর্যন্ত বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সংযোগ প্রদান না করা।

৬. অগ্নি নির্বাপন কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকিভাতা আরো বাড়িয়ে ঝুঁকিভাতা নীতিমালা প্রণয়ন করা।

৭. পেশাগত দায়িত্ব পালনে ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা আহত অথবা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।

৮. মিরপুরে ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের হাসপাতালের জন্য তৈরি হওয়া ভবন প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসা সুবিধা ও জনবল নিয়োগ করে দ্রুত চালু করা।

৯. ব্যবসায়ী সমিতি ও ভবনমালিক সমিতির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অগ্নি ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়া।

১০. অগ্নি নিরাপত্তা ঝুঁকি নিরসন বিষয়ক তথ্যচিত্র গণমাধ্যম ও সোস্যাল মিডিয়াতে প্রচার করা।

দুর্ঘটনার প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোরছালীন বাবলা, সাংবাদিক সবুজ ইউনুস ও সাংবাদিক ফারাবী হাফিজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category