রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

রাজধানীর রমনায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৬

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৩ Time View

রাজধানীর রমনা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বুধবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমনা মডেল থানার দি গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

ডিএমপির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) এস.এম. হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. হারুন, মো. আলাল হোসেন, মো. জয়নাল হাওলাদার, মো. আনিছ, মো. আলম ও মো. রিপন।

এএসপি এস.এম. হাসান সিদ্দিকী জানান, গোপনসূত্রে খবর পাওয়া যায়, কতিপয় দুষ্কৃতিকারী রমনা মডেল থানার দি গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে পাকা রাস্তার ওপর পিকআপযোগে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ২টি চাকু, ১টি চাপাতি, ২টি লোহার রড ও ডাকাতিতে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
তিনি জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা রমনা এলাকায় ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

সূত্র: ডিএমপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category