রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দাবদাহে প্রথম বৃষ্টির স্বস্তিতে সিলেট

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৫১ Time View

তীব্র গরমের পর বুধবার (২০ এপ্রিল) রাতে সিলেট নগরে  শিলাবৃষ্টি হয়েছে। এসময় ছোট ছোট বজ্রপাতও হয়েছে। টানা দুই সপ্তাহ প্রচণ্ড গরমের পর এই এক পসলা বৃষ্টির ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

বুধবার রাত ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত মাত্র ২০ মিনিটের বৃষ্টিতে নগরের ফুটপাতগুলোতে ঈদ-উল-ফিতর উপলক্ষে বসা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জিনিসপত্র ভিজে যায়।

এতে ঈদের কেনাকাটা করতে আসা নিম্নআয়ের লোকজনও খানিকটা বিড়ম্বনায় পড়েন। তবে কিছুটা হলেও দূর হয় নগরের ধুলাবালি।

সিলেট নগরে শিলাসহ বৃষ্টিপাত হচ্ছে বলে জানান নগরের নবাবরোড এলাকার বাসিন্দা ও আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি বলেন, দুই সপ্তাহ ধরে সিলেটসহ সারাদেশে তীব্র গরম পড়েছে।

গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বেড়েছে। সবমিলিয়ে মানুষ খুব কষ্টের মধ্যে ছিল। তবে দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ বিভাগ ছাড়া এখন দেশের বাকি অংশে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। সিলেট নগরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category