মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিকেলে গ্রেফতার, সন্ধ্যায় মুক্ত বিএনপি নেতা

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৫২ Time View

গ্রেফতারের কয়েক ঘণ্টার ব্যবধানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে মুক্তি দেয়া হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় আদালতের জামিননামা জমা দেয়ার পর তাকে মুক্তি দেয়া হয়।


এরআগে দলীয় কর্মসূচিতে অংশ নিতে সিলেট এসেই গ্রেফতার হন মুক্তাদির। শনিবার বিকেল ৩টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। পরে আদালতের জামিননামা জমা দেয়ার পর সন্ধ্যায় তাকে থানা থেকে মুক্তি দেয়া হয়।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, ১০ দফা দাবিতে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে শনিবার বিকেল ৩টার দিকে সিলেট আসেন খন্দকার মুক্তাদির। ওসমানী বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। ২০১৮ সালের যে মামলায় খন্দকার মুক্তাদিরকে গ্রেফতার করা হয়েছিল সে মামলায় আদালত থেকে মুক্তাদির জামিনে ছিলেন। কিন্তু কোনো কারণে আদালত থেকে ‘রি-কল’ না আসায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ২০১৮ সালের একটি মামলার গ্রেফতারি পরওয়ানা ছিল খন্দকার মুক্তাদিরের। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনের কাগজপত্র উপস্থাপন করলে ছেড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category