মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩২০ Time View

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান। রোববার (২ এপ্রিল) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি শেষে মঞ্জুর করেন।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে গত ৩০ মার্চ মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়। মতিউর রহমানের মামলায় আসামি করা হয় নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও।

এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। এর আগের দিন স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ মামলাটি করেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মো. গোলাম কিবরিয়া।মতিউর রহমানের বিরুদ্ধে মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫-এর (২), ৩১, ৩৫-এ আনা অভিযোগ এনে বলা হয়েছে, আসামিরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা তথ্য প্রচার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category