মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কচুয়ায় বাড়িতে ইফতার পৌছে দেন ‘প্রাণের টানে’ রক্তদানের সদস্যরা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৯০ Time View

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা প্রাণের টানে রক্তদানের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও ৫ই রমজান তারাবির নামাজের পর বাড়ি বাড়ি গিয়ে মেঘদাইরসহ আশপাশের গ্রামের ১৬০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌছে দেন সংগঠনের সদস্যরা।

এসময় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, রক্ত সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য শাহাদাত হোসেন মিলন, আবু রায়হান, মো. ইউসুফ, নাজমুল হোসেন, ফয়সাল রাব্বি, রাকিব পাটওয়ারী সাগর, মেহেদী হাসান, ওসমান গনি, শরীফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরেও আমরা প্রাণের টানে রক্তদানের পক্ষ থেকে মেঘদাইর সহ আশপাশের গ্রামের ১৬০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দিয়েছি। যারা আমাদের এ কর্মসূচিতে আর্থিক ও শারিরীকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া তিনি যেন আমাদের এ ক্ষুদ্র আয়োজনকে কবুল করে নেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category