জনজীবন অতিষ্ঠকারী কিশোর গ্যাংয়ের ৪৩ জনতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (২২ মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি কালে র্যাব-২ তাদরকে গ্রেপ্তার করে। এ সময় কিশোর গ্যাংদের দখল হতে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে র্যাব -২ বসিলা মোহাম্মদপুর থেকে এ তথ্য জানান এএসপি শিহাব করিম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন জনবিরল এলাকায় তারা ছিনতাই করে। এমনকি জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের হটাৎ ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।তিনি আরও জানান, ছিনতাই ও ডাকাতি ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশিশক্তির মহড়া করে।এএসপি শিহাব করিম জানান, এছাড়াও তারা নানা অপকর্মের সঙ্গে জড়িত। তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করে।