মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একমঞ্চে একসাথে সম্মাননা পেলেন ৬৫ গণমাধ্যমকর্মী

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩১৬ Time View

গণমাধ্যমে কর্মরত সংবাদ উপস্থাপক আর প্রতিবেদকদের সম্মাননা জানাতে জমকালো আয়োজন । বাংলাদেশের সরকারি বেসরকারি গণমাধ্যমের কর্মীদের সমাগমে উৎসবমুখর পরিবেশ। একইমঞ্চে একসাথে সম্মাননা পেলেন ৬৫ জন গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে সাংস্কৃতিক আয়োজন।

১৮ মার্চ ‘লক্ষ্য’ নিউজ প্রেজেন্টেশন একাডেমির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। যে অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের উৎসাহ দেয়া।

অনুষ্ঠানে  ‘লক্ষ্য’ নিউজ প্রেজেন্টেশন একাডেমির পক্ষ থেকে সময় টেলিভিশনের প্রেজেন্টার নাবিলা সোহার এবং রিপোর্টার তানভীর হাসানসহ ৬৫ গণমাধ্যমকর্মীর হাতে একে একে তুলে দেয়া হয় ক্রেস্ট ও সম্মাননা সনদ। যে কোনো এওয়ার্ড মানুষের কাজের গতি আরো বাড়িয়ে দেয় জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সম্মাননা পাওয়া অতিথিরা।

এদিকে, সংবাদ উপস্থাপনা ও সাংবাদিকতার প্রশিক্ষণে গত ২৫ বছর বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরকে আজীবন সম্মাননা দেয়া হয়।
লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ২৫০ জনের বেশি শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠিত বলে জানান ‘লক্ষ্য’ নিউজ প্রেজেন্টেশন একাডেমির প্রধান রাইসুল হক চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category