মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

‘আওয়ামীলীগ সরকার ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে’

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৮৮ Time View

দেশবিরোধী গণ বিরোধী আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে গ্রেফতার আর হামলা। আর এজন্য তারা ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে। তারা ভয় দেখাচ্ছেন গুম করছেন, র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে।

আওয়ামী লীগ সরকার ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারি বিভিন্ন বাহিনী করে জনগণকে  ভীতির মধ্যে রাখতে চায়। কোন একটি গণতান্ত্রিক দলের দলের ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। ২০১৩ সাল থেকে তারা এই গুম, নির্যাতন শুরু করেছে। ইলিয়াস আলীকে গুম করেছে এছাড়াও বিএনপির অনেক নেতাকর্মীকে তারা গুম করেছে। মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। থানায় নিয়ে হত্যা করেছে। পায়ে গুলি করে পুঙ্গি করে দিয়েছে। ৩৫ লক্ষ মানুষকে মামলা দিয়ে ভীতি তৈরি করে কি  আমাদের ভয় দেখাতে পেরেছেন।

আওয়ামী লীগের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনারা দেখে যান কোন ভয়-ভীতি দিয়ে বিএনপিকে দাবানো যায় না। কোন আন্দোলন সংগ্রামকে নস্যাৎ করা যায় না। আপনারা মানুষের চোখের ভাষা বুঝতে পারছেন না। মানুষের চোখের ভাষা পড়তে চেষ্টা করুন। চাল ডাল সহ নৃত্য পূর্ণের দাম এত বাড়িয়েছেন জনগণের মধ্যে না বিশ্বাস উঠে গেছে বিদ্যুতের দাম চরম আকার বেড়ে গিয়েছে। এমনকি মানুষ ডিম পর্যন্ত কিনতে পারছে না।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুপুর সভাপতিত্বে  বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয় ঈশ্বরচন্দ্র রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category