মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

টাঙ্গাই‌লে সড়ক অব‌রোধ ক‌রে মাভাবিপ্রবির শিক্ষার্থী‌দের মানববন্ধন

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩১৩ Time View

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাপ্রবি) গ‌ণিত বিভা‌গের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হ‌ওয়ার ঘটনায় ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন ক‌রে‌ছে শিক্ষার্থীরা।

শনিবার (১১ মার্চ ) সকা‌লে মাভা‌বিপ্রবির প্রধান গে‌টের সামনে কাগমারী-চারাবাড়ী সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন ক‌রে তারা।


এসময় শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও নিরাপদ সড়কসহ টাঙ্গাইল-নাগরপু‌র সড়‌কের কাগমারী মোড় ও বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সাম‌নে পুলিশ বক্স স্থাপন, গতিরোধক ও জেব্রা ক্রসিং নির্মাণ, সিএনজি চালকের বিচার, প্রধান ফটক থেকে দ্বিতীয় গেট পর্যন্ত হেঁটে চলাচ‌লের জন‌্য ফুটপাত স্থাপন এবং বিশ্ববিদ্যালয় দিঘী সংলগ্ন দোকান অপসারণের ৫ দফা দাবি বাস্তবায়ন কর‌ার দাবি জানান।

এদিকে মানববন্ধন কর্মসূচিতে মাভা‌বিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন ব‌লেন, শিক্ষার্থী‌দের সকল দাবির সঙ্গে একমত পোষণ কর‌ছি। বিশ্ববিদ‌্যাল‌য় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক‌রে সমস‌্যাগু‌লোর সমাধান করার চেষ্টা করা হ‌বে। এছাড়া সিএনজি চালকসহ দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।  

বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে গণিত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. ইমন দ্রুতগ‌তির সিএনজি চা‌লিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প‌রে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সেখানে অপারেশন করানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category