মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফিল্মি স্টাইলে ব্যাংকের টাকাভর্তি গাড়ি ছিনতাই, যা জানা গেল

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৯৩ Time View

রাজধানীর তুরাগে বেসরকারি ডাচ্- বাংলা ব্যাংকের টাকাভর্তি একটি গাড়ি ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা ফিল্মি স্টাইলে টাকাসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের তুরাগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সাভার ইপিজেড এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা দেয়ার জন্য রওনা হয়েছিল ‘মানি প্ল্যান্ট’ নামে একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়ি। মিরপুর ডিওএইচএস থেকে রওনা হয়ে গাড়িটি তুরাগ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে।


ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ছিনতাই হওয়া গাড়িটিতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার সময় সংবাদকে বলেন, সকাল ৭টা ২২ মিনিটে ৯৯৯ নম্বরের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনাটি জানতে পারে পুলিশ।

তিনি বলেন, টাকাভর্তি গাড়িটি মিরপুর ডিওএইচএস থেকে যখন রওনা হয়। এ সময় টাকাভর্তি গাড়িটিকে অনুসরণ করছিল একটি কালো রঙের হায়েস গাড়ি। উত্তরার মেট্রোরেলের ১ নম্বর স্টেশন থেকে তুরাগের দিকে ঢোকার পথে কালো রঙের মাইক্রোবাসটি ডাচ্- বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করে।

‘মাইক্রোবাস থেকে তিনজন নেমে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানি প্ল্যান্টের গাড়িতে থাকা লোকদের নামিয়ে দেয় এবং অস্ত্রের মুখে টাকাভর্তি গাড়িসহ পালিয়ে যায়,’ বলেন তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত তুরাগ থানায় কোনো মামলা হয়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category