মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

পাইপলাইনে ভারতের ডিজেল আমদানি শুরু ১৮ মার্চ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৬৩ Time View

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসা শুরু হবে ১৮ মার্চ।

বৃহস্পতিবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ কে আব্দুল মোমেন জানান, ১৮ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির চূড়ান্ত বাস্তবায়ন উদ্বোধন করবেন।

এ সময় ভারত সফর ফলপ্রসূ হওয়ার বিষয়টিও জানিয়েছেন তিনি।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেনের সঙ্গে আলাপ হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। আলাপকালে দুই দেশের মধ্যে সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়নের যাত্রায় পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জানান পররাষ্ট্রমন্ত্রী।

এলডিসি সম্মেলনের বিষয়ে তিনি বলেন, এলডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ধারণা সব দেশের কাছে প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন প্রসঙ্গে খেপে যান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক বিদেশে শাস্তি ভোগ শেষে দেশে ফিরতে পারে। সবার জন্য একই আইন। দেশে ফিরবেন কি না, সেটি তার বিষয়।

উল্লেখ্য, ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল আমদানি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category