মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

গুলিস্তানে বিস্ফোরণ নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩০০ Time View

রাজধানীর গুলিস্তানে সাত তলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতা নাকি গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন এটা নাশকতা নাকি দুর্ঘটনা।

কমিশনার বলেন, ‘অনেক সময় মিথেন গ্যাস, এসির গ্যাস বা পয়োঃগ্যাস জমে এমন বিস্ফোরণ হতে পারে। এখন এটা নাশকতা, নাকি দুর্ঘটনা তা আমাদের দায়িত্বরত বিশেষজ্ঞ দল তদন্ত শেষ করে বিস্তারিত বলতে পারবেন।’


মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার এসব তথ্য জানান।


তিনি জানান, ওই ভবনে যারা আটকে পড়েছিল সবাইকে উদ্ধার করা হয়েছে। হয়তো নিচে এখন দু’চারজন আটকে থাকতে পারেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। চিকিৎসক ও নার্সদের কোনো সংকট নেই। চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটবে না।
সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেক মানুষের আনাগোনা ছিল। হঠাৎ বিস্ফোরণ হওয়ায় অধিকাংশ ভেতরে আটকে পড়েছেন। ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনটির ভেতরে আরও কেউ আহত অবস্থায় আটকা পড়েছে কি-না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় দেয়াল ভেঙে রাস্তায় এসে পড়েছে। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের গাড়িও। হতাহত হয়েছেন বিভিন্ন গাড়ির যাত্রী ও পথচারীরাও।
এরপরই নিরাপত্তার স্বার্থে গুলিস্তান থেকে নর্থ-সাউথ রোড পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বহু অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category