মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদে হামলা : আহত ১০

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৯৩ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ৭ টার দিকে খাউলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র কর(৬২) লাঞ্ছিত হয়েছেন। আহত হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আরও  ৯ জন। অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার তছনছ করে ফেলা হয়েছে।

ঘটনার সময় ৯৯৯ নম্বরে ফোন দিলে মোরেলগঞ্জ থানা ও নিকটস্থ ফাঁড়ি থেকে পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশের সহযোগিতায় এ্যাম্বুলেন্সে করে বীর মুক্তিযোদ্ধা শাহআলম মন্টুর ছেলে মাহফুজ হাওলাদারকে(৩৫) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপর আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খাউলিয়া ইউনিয়ন শাখার সদস্য জাকির হোসেন, মনিরুজ্জামান, মিরাজ আকন, শাহিন আকন, জাকির আল মামুন, জাহাঙ্গীর হাওলাদার, নাছির উদ্দীন বয়াতী, ইদ্রিস শেখ ও সুমন কর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র কর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান বলেন, ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগের নেতৃত্ব ১০-১২ জনের একটি দল মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ঢুকে অতর্কিতে মারধর ও ভাংচুর করে। এতে একজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১০-১২ জন আহত হয়েছেন।

ঘটনা সম্পর্কে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ বলেন, বিএনপি ও শিবিরের কিছু লোক শনিবার রাতে শিবির ও মুক্তিযোদ্ধা দলের পোস্টার লাগিয়েছে। সেইসব ছেলেরা আজ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ঢুকলে সেখানে তাদের সাথে বাক বিতন্ডা হয়। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাংচুরের কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে থানার ওসি মো.  সাইদুর রহমান বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে খাউলিয়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের উদ্দেশ্য পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category