মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাজধানীতে বিস্ফোরণে ভবনধস, আগুন

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৯৭ Time View

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে একটি ভবনের একাংশ ধসে পড়েছে। এ সময় ভবনটিতে আগুন ধরে য়ায়; পরে দমকলকর্মীরা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের প্রিয়াংকা মার্কেটের পাশে ৩ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সময় সংবাদকে জানান, সকাল ১০টা ৫২মিনিটে ঢাকা কলেজের পাশে বিস্ফোরণে ৩ তলা একটি ভবনের একাংশ ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। তবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনি।

ইতিমধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category