সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩০৯ Time View

চিকিৎসকের ওপর হামলাকারী পুলিশের এএসআই নাঈম গ্রেফতার না হওয়া পর্যন্ত খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকবে। এ ছাড়া বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


এর আগে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে বিএমএ বুধবার (১ মার্চ) ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করে। সে অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টায় কর্মবিরতি শেষ হওয়ার কথা ছিল।


চিকিৎসকদের অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত এএসআই নাঈমুজ্জামান শেখ ও তার কয়েকজন সঙ্গী নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমে হামলা চালায়। ভুল চিকিৎসার অভিযোগ তুলে তারা অপারেশন থিয়েটারে ঢুকে ডা. নিশাত আবদুল্লাহকে মারধর করেন।
এ ঘটনায় ডা. নিশাত আবদুল্লাহ বাদী হয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গা থানায় মামলা করেন। আর বুধবার মার্চ একই থানায় এএসআই নাঈমুজ্জামান শেখের স্ত্রী নুসরাত আরা ময়না বাদী হয়ে ডা. নিশাত আবদুল্লাহ এবং হক নার্সিং হোমের মালিক নুরুল হক ফকিরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category