মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঈশ্বরদী ইপিজেডে গার্মেন্টস স্থাপন করবে চীনা কোম্পানি

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৮ Time View

ঈশ্বরদী ইপিজেডে ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে গার্মেন্টস কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানী লিমিটেড।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও চীনা প্রতিষ্ঠানটির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য আলী রেজা মজিদ ও আইএইচএম কোম্পানির চেয়ারম্যান জু বিনবিন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, ঈশ্বরদী ইপিজেডে ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে গার্মেন্টস কারখানা স্থাপন করবে আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানী লিমিটেড। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি নারী, পুরুষ ও শিশুদের জন্য বছরে ২৬ লাখ ৮৮ হাজার পিস ওভেন টপস ও ১ কোটি ৬ লাখ ৭০ হাজার পিস নীট টপস ও প্যান্ট উৎপাদন করবে।

এছাড়া কোম্পানিটির মাধ্যমে ২ হাজার ৪৫৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকৌশল বিভাগের সদস্য মোহাম্মদ ফারুক আলম, অর্থ বিভাগের সমদ্য নাফিসা বানু ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী।

এছাড়া জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক নাজমা বিন্তে আলমগীর, বিনিয়োগ উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন ও এন্টারপ্রাইজ সার্ভিসেস বিভাগের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র- বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category