মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা নির্বাচন করতে পারবেন না: তথ্যমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৫ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দণ্ড দুই বছরের বেশি হওয়ায় তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রোববার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন পর্যবেক্ষণে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত ‘ইলেকশন মনিটরিং ফোরামের’ সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। পরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বেগম জিয়া ও তারেকের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রশ্নই ওঠে না, তাদের (খালেদা ও তারেক) কোনোভাবেই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তবে দল নির্বাচন করতে পারবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে প্রতিহত করতে গিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচনী ভীতি পেয়ে বসেছে তাদের।’

নির্বাচনে সরকার বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার শুধু নির্বাচনকালীন সরকারের রুটিন দায়িত্ব পালন করবে।

আগামী নির্বাচনে জনগণ ভোট পর্যবেক্ষণ করবে। এছাড়া জনগণ আগামী দিনের সরকার নির্বাচন করবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category