সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শিল্পনগরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে নতুন প্রযুক্তি চালু

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ Time View

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে নতুন প্রযুক্তি চালু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে ১১ কোটি ঘনফুট সক্ষমতার ডিআরএস বসানো হয়। এর মাধ্যমে চলতি বছরের মে থেকে শুরু হবে উৎপাদন।

৩০ হাজার একর জায়গার ওপর গড়ে তোলা হয়েছে মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। দেশের বৃহত্তম এ অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠান জমি নিয়েছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান উৎপাদনও শুরু করেছে।

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের নিজস্ব অর্থায়নে ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন করা হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পানির প্রত্যক্ষ সহযোগিতায় উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাস সরবরাহ স্টেশনটি বসানো হয়েছে।

বিশেষ এই ডিআরএস প্রতিদিন ১১ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সঞ্চালনে সক্ষম হবে। সর্ববৃহৎ এই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপকে প্রথম গ্যাস দিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রবিউশনের যাত্রা শুরু হয়েছে বলে জানায় কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইকোনোমিক জোন। বসুন্ধরাকে সর্বপ্রথম গ্যাস দিয়ে কার্যক্রম শুরু করা হলো।

এদিকে ডিআরএস স্থাপন হওয়ায় আগামী মে মাস থেকে বসুন্ধরা গ্রুপের রাসায়নিক কারখানার যাত্রা শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ।

বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রির প্রকল্প পরিচালক জুলফিকার রহমান জানান, কাজ দ্রুত গতিতে চলছে। আর চলতি বছরের মে মাসে কমিশনিং শুরু করা হলে পর্যায়ক্রমে গ্যাস কনজামশন বাড়বে।

আর বঙ্গবন্ধু শিল্প কারখানায় সবাইকে গ্যাস দিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন প্রস্তুত বলে জানান বর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম।

মীরসরাই ইকোনমিক জোন পুরোপুরি চালু হলে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category