সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশের মোকতাদির চৌধুরী পেলেন ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার’

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ Time View

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে ‘আমার আশা ফাউন্ডেশন’ ও ’ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’ আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব, কৃতী ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও দুই বাংলার গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।

সংসদ সদস্যের পাশাপাশি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উবায়দুল মোকতাদিরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার ব্যক্তিগত কর্মকর্তা আবু মুছা আনছারী।

ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের সভাপতি শুভ দ্বীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বর্তমান বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, পশ্চিমবঙ্গের দে গঙ্গা বিধানসভার বিধায়ক রহিমা বিবি, বীর মুক্তিযোদ্ধা ও কবি হাসনাইন সাজ্জাদীসহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশাররফ হোসেন মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আর কে রিপন ও শাহআলম চুন্নু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category