রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিজিএমইএ সভাপতি অস্থিরতায় ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য ঘিরে বিসিবি পরিচালকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির কারিগরদের ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে দায়িত্বে থাকার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প শেখ হাসিনাকে ফেরানোর সব প্রক্রিয়া শেষ, ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩, আহত ৫ শিশু থেকে বৃদ্ধ—কেউই ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত নন: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, রয়েছে একাধিক বৈঠকের কর্মসূচি

স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির কারিগরদের ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রকৌশলীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে কোনো আপস করবে না জামায়াত। বারবার অপশক্তির মুখোমুখি হয়েও লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। তার মধ্যে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে মাদকে সয়লাব করা হয়েছে, চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে, নেতাকে তেল দেয়া লোকগুলোকে কমিটিতে জায়গা দেয়া হচ্ছে, দলকানা, মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জনগণ বুঝে নিক কার কী চরিত্র। অপরাধ চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category