রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রথাগত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

রোববার (০৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সংকট। প্রচলিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সব সময় এ সমস্যার সমাধান হবে বলে মনে করাও অবুঝের মতো হবে। এ সংকট নিরসনে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা মিয়ানমার সরকারের সাথেও কথা বলছি, আরাকান আর্মির সাথেও আমরা যোগাযোগ স্থাপন করছি এবং কথা বলছি। বিকজ দ্যা রিয়েলিটি ইজ ইন্টারন্যাশনাল কমিউনিটিও বুঝে মিয়ানমারের ভেতরে রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থাটা ইজ ভেরি ভোলেটাইল।”

প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে, পর্যাপ্ত তহবিলের অভাবে সংকট আরও জটিল হয়ে উঠছে বলে উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিতে হলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি তুলে ধরতে হবে। মিয়ানমারের বিভিন্ন পক্ষের ওপর চাপ সৃষ্টি করে একটি সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে।

সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা জরুরি। পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category