বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও গণগ্রেপ্তারে উত্তাল ফ্রান্স ১৫ দিন পর গ্যাস সংযোগে ফের উৎপাদনে যমুনা সার কারখানা জানালার গ্রিল কেটে স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজাকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন কালিয়াকৈরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজন আটক, উদ্ধার চোরাই মোটরসাইকেল ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয়: ডা. জাহেদ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার কারণ জানাল বিইআরসি

জানালার গ্রিল কেটে স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে অজ্ঞাতনামা চোরের দল। মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। পরে মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কাটা এবং ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি যাওয়ার বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, ‘চুরির ঘটনায় আমরা হতভম্ব। জানালার গ্রিল কেটে চোরের দল ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category