বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও গণগ্রেপ্তারে উত্তাল ফ্রান্স ১৫ দিন পর গ্যাস সংযোগে ফের উৎপাদনে যমুনা সার কারখানা জানালার গ্রিল কেটে স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজাকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন কালিয়াকৈরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজন আটক, উদ্ধার চোরাই মোটরসাইকেল ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয়: ডা. জাহেদ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার কারণ জানাল বিইআরসি

কালিয়াকৈরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজন আটক, উদ্ধার চোরাই মোটরসাইকেল

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বাসপাড়া এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের ওপর গণপিটুনির ঘটনাও ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চর ঠ্যাঙ্গাবো গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে খোরশেদ আলম বাদশা (২৭)। তিনি বর্তমানে গাজীপুরের মাওনা প্রশিকা মোড় এলাকার কুদ্দুস মিয়ার বাড়িতে বসবাস করেন। অপরজন ময়মনসিংহের ফুলপুর থানার বালিয়া গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে তাজউদ্দীন (৪০)। তিনি কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় জামালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category