বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Title :
শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও গণগ্রেপ্তারে উত্তাল ফ্রান্স ১৫ দিন পর গ্যাস সংযোগে ফের উৎপাদনে যমুনা সার কারখানা জানালার গ্রিল কেটে স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজাকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন কালিয়াকৈরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজন আটক, উদ্ধার চোরাই মোটরসাইকেল ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয়: ডা. জাহেদ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার কারণ জানাল বিইআরসি

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কুমিল্লার ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অন্তর্ভুক্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চারটি নতুন বই আমরা ২০২৭ সালে দিচ্ছি। প্রত্যেকটি কারিকুলামে যেসব জায়গায় পরিবর্তন পরিমার্জন করা দরকার সেটা ২০২৮ থেকে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট রেখেছেন। তাই আজ যারা ক্রীড়া শিক্ষায় আগ্রহী হচ্ছেন তাদেরকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। এই দেশ গড়তে তাদের এগিয়ে আসতে হবে।’

জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সারাদেশ থেকে চারটি অঞ্চলে বিভক্ত হয়ে মোট ৪০৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল- এই চারটি খেলায় চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা করবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category