বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও গণগ্রেপ্তারে উত্তাল ফ্রান্স ১৫ দিন পর গ্যাস সংযোগে ফের উৎপাদনে যমুনা সার কারখানা জানালার গ্রিল কেটে স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজাকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন কালিয়াকৈরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজন আটক, উদ্ধার চোরাই মোটরসাইকেল ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয়: ডা. জাহেদ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার কারণ জানাল বিইআরসি

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।

তিনি বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সে বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রী কবে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এই আমন্ত্রণ জানানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় আলোচনার সময় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি পৌঁছে দেন।

একই সঙ্গে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান। এর জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category