বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে ‘উন্মুক্ত মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নগরবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সেবার বিষয়ে সরাসরি মতামত ও পরামর্শ শুনতে এ সভায় জনতার মুখোমুখি হন মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

সভায় উপস্থিত নগরবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক মেরামত, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও মশক নিধনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা ও মতামত প্রদান করেন।

প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন নগরবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

জনগণের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার মাধ্যমে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category