মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২১ ফেব্রুয়ারি থেকে বই বিক্রি বাড়বে, আশা প্রকাশকদের

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে চলছে অমর একুশে বইমেলা-২০২৩। ২১ ফেব্রুয়ারিকে ঘিরেই মাসব্যাপী এ বইমেলার আয়োজন।

এদিকে, সোমবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত বইমেলার বেচাকেনা আশানুরূপ না বলে জানিয়েছেন প্রকাশকরা। তবে, প্রকাশকদের প্রত্যাশা মঙ্গলবার সর্বোচ্চ বই বেচা কেনা হবে মেলায়।

মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে আসা লাখো জনতার গন্তব্য হবে অমর একুশে বইমেলা। তাই প্রকাশক ও স্টল মালিকরাও তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন।

প্রকাশকরা ইতোমধ্যেই তাদের সব বই স্টক করেছেন। যেসব বইয়ের চাহিদা বেশি সেসব বই পর্যাপ্ত এনে রেখেছেন স্টলে।

অন্যপ্রকাশের স্টল ইনচার্জ তৌহিদুল ইসলাম  বলেন, আমরা আশাবাদী মঙ্গলবার আমাদের সর্বোচ্চ সেল হবে। আমাদের পাঠকরা এসে হতাশ হবেন না। পর্যাপ্ত বই রাখা আছে। গেল শুক্র-শনিবার থেকেই আমাদের সেল মোটামুটি ভালো, তবে আগামীকাল ঘিরেই আমাদের বেশি প্রত্যাশা।

ভাষাচিত্র প্রকাশনির স্টল ইনচার্জ সাকলাইন আহমেদ জানান, এবারের বইমেলায় প্রত্যাশার চেয়ে কম বই বিক্রি হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত আমাদের নতুন বই এসেছে। আমাদের প্রত্যাশা আগামীকাল আমরা ভালো প্রফিট করতে পারবো।

মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক বলেন, সেল মোটামুটি ভালো, গল্প-উপন্যাসের বাহিরেও অন্যান্য বইয়ে মানুষের আগ্রহ রয়েছে। তবে, আগামীকাল বই বেশি বিক্রি হবে এমন প্রত্যাশা না করলেও বই বেচা বিক্রি বেড়ে যাবে।

আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি বলেন, পাঠক বেশি হলেই বই বিক্রি বেশি হয়, বিষয়টা কিন্তু এমন না। পাঠক অনেক বেশি হলেও বই অনেক সময় কম বিক্রি হয়, আবার অনেক সময় আমরা দেখি পাঠক কম তবে বই বিক্রি বেশি।

তিনি আরও বলেন, সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে যে পরিমাণ মানুষ আসেন সবাই যদি একটি করেও বই কিনতেন তবে, বইমেলায় আর কোনো বই থাকতো না। আমার বিশ্বাস ২১ তারিখের পর বই বিক্রি বেশি হবে।

জ্ঞানকোষ প্রকাশনীর সিইও ওয়াসি তরফদার জানান, বইমেলায় এবার বই বিক্রি খুব একটা লাভজনক না। বইয়ের দাম বাড়াতে মানুষ বই দেখে ফিরে যাচ্ছেন। সবাই ফিরে যাচ্ছেন এমন না। তবে, আগামীকাল থেকে বই বেচা কেনা ভালো হবে বলেই আশা করছি।

একই কথা বলেন কথা প্রকাশের স্টল ইনচার্জ জাফিরুল ইসলাম এবং সময় প্রকাশনীর স্টল ইনচার্জ মহি উদ্দিন।

অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বলছেন, ২১-কে ঘিরেই তো এই মেলা। তাই ২১ তারিখ ভালো বই বেচা কেনা হবে বলে আশা করছি। তবে, ২১ তারিখের পর থেকে বইমেলায় আসল পাঠকরা আসবেন। যারা বই শুধু দেখবেন না বই কিনবেন বটে।

অনলাইনে বই বিক্রি বইমেলায় প্রভাব ফেলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনলাইনের পাঠক আর বইমেলার পাঠক কিন্তু এক না। বইমেলায় তারাই আসেন, যারা বই দেখে পড়ে তারপর কিনেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category