মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম জামায়াত আমিরকে লংমার্চ বন্ধের অনুরোধ শেহবাজ শরিফের নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

সরকার নির্ধারিত নতুন ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে মঙ্গলবার বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এতে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, আজই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন ভাড়া কার্যকর হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও এর চেয়ে কম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস মালিকরা এর চেয়ে কম ভাড়া মানতে চাচ্ছিলেন না। তারা রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিষয়টিও তুলে ধরেছেন।

মন্ত্রী বলেন, যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্য বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের বিষয়ে তিনি বলেন, কোনো বাস সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে তার রুট পারমিট বাতিল করা হবে।

রেলভাড়া বাড়ানোর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category