মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম জামায়াত আমিরকে লংমার্চ বন্ধের অনুরোধ শেহবাজ শরিফের নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সমালোচনা করে একে গণমানুষের ওপর সরাসরি জুলুম বলে মন্তব্য করেছেন।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত চার কার্যদিবস ধরে কমছে। এর মধ্যে সোমবারই প্রতি ব্যারেলে প্রায় দুই ডলার করে দাম কমেছে। এমন সময়ে বিশেষজ্ঞ, ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর পরামর্শ বা গণশুনানি ছাড়াই হুট করে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে দেওয়া গণমানুষের ওপর সরাসরি জুলুম।

জ্বালানি তেলের দামের সঙ্গে দেশের অর্থনীতি থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘একদিকে সরকারের লোকজন দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে স্বল্প, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পকেট কাটছে, অন্যদিকে নানা ধরনের খোঁড়া অজুহাত দেখিয়ে সরকার বারবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাপন আরো কঠিন করে তুলছে।’

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার যেন বাংলাদেশের মানুষের জন্য একের পর এক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো নিয়ে দেশের সাধারণ মানুষ আজ চরম কষ্টে আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category