মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, আহত ৪ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারিবে ইয়েমেনি সেনা-হুথি সংঘর্ষ, ২৪ ঘণ্টায় নিহত ৮০-এর বেশি আফগানিস্তানে পাকিস্তানের রাতভর বিমান হামলা, নিহত ৩ ন্যাটোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া, ইউরোপীয় গোয়েন্দাদের সতর্কবার্তা

বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রোববার (৩১ মে) রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, প্রতি মাসেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। মে মাসে মূল্য সমন্বয় করা হয়নি, কারণ এপ্রিল মাসে এক দফা সমন্বয় করা হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা একটি কথা কিন্তু বারবার বলবার চেষ্টা করেছি যে, একান্ত যখন উপায়হীন হবে সরকার তখনই এ ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকার নিতে বাধ্য হবে। তো মিডল ইস্ট ক্রাইসিসের কারণে এ ধরনের বাস্তবতা এসেছে।’

দেশে জ্বালানি তেলের মোট ভোগের ৬৬ শতাংশ ডিজেল বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ খাতে সরকারকে সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হয়। সাধারণ মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে কারণে ডিজেলের দাম এত দিন অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে মূল্য সমন্বয় করতে হচ্ছে।

পরপর দুই দফা জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামনে বাজেট থাকায় তেলের দাম আরও বাড়বে, নাকি সমন্বয় করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘না, না, আমি খুব স্পষ্ট করে বলতে পারি যে আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ (মধ্যপ্রাচ্য সংকট সমাধান) হবে। আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট (আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও কমবে) করবার চেষ্টা করবো।’

জ্বালানি তেলের দাম বাড়লেও আগের অভিজ্ঞতায় একইভাবে দাম কমতে দেখা যায়নি বলে উল্লেখ করেন অনিন্দ্য ইসলাম। তিনি বলেন, ‘মানে বাড়ে যেভাবে হয়তো বা সেভাবে কমে না। কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে আপনি নিশ্চিত থাকতে পারেন, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত নেবো ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category