রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
সৌদির রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের আরও কয়েকটি কূপের গ্যাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত রাজধানীতে বৃষ্টির পরিমাণ ২০ মিলিমিটার,আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস নতুন বাংলাদেশের রূপরেখা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত, প্রত্যাখ্যান করলে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে ২৪ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে বৃষ্টির পরিমাণ ২০ মিলিমিটার,আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রোববার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৯৭ শতাংশ। এর আগে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category