রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
সৌদির রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের আরও কয়েকটি কূপের গ্যাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত রাজধানীতে বৃষ্টির পরিমাণ ২০ মিলিমিটার,আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস নতুন বাংলাদেশের রূপরেখা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত, প্রত্যাখ্যান করলে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে ২৪ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন বাংলাদেশের রূপরেখা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

এক নতুন বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন। স্থানীয় সময় শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ অধিবেশনের উদ্বোধন করা হয়। অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। এর মধ্য দিয়ে বাবা-মায়ের পারিবারিক ও ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে দফায় দফায় বৈঠক করছেন তারা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানাতে আগামীকাল নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিয়েছেন হাজারো নেতাকর্মী।

কর্মব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী

সোমবার নিউইয়র্কে পৌঁছানোর পর বেশ ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সফরের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক শাসনব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর কার্যকর অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন মিত্র দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অগ্রগতি পর্যালোচনা, ডিজিটাল উদ্ভাবন ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তাবিষয়ক একাধিক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

নতুন বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে সরকারের অগ্রাধিকার, সংস্কার কার্যক্রম এবং ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য ও পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তি (আইসিসিপিআর) অনুসারে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ভাষণে তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক এ চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের কার্যক্রমও গুরুত্ব পেতে পারে। বাংলাদেশ ২০০০ সালে এ চুক্তিতে স্বাক্ষর করে।

পারিবারিক ধারা ও ঐতিহাসিক ধারাবাহিকতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পর এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই পরিবারের তিন বিশিষ্ট রাজনীতিকের জাতিসংঘের বিশ্বমঞ্চে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে ২০০৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই বছর জাতিসংঘের বিশ্ব সম্মেলন ও ওয়ার্ল্ড সামিটসহ বিভিন্ন অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন তিনি।

এবার বাবা ও মায়ের পথ অনুসরণ করে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতার আরেকটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে বাংলায় বক্তব্য রেখে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভূরাজনীতি ও অবস্থান শক্তভাবে তুলে ধরেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও সর্বজনীন অধিকার নিয়ে বিশ্বের দরবারে বক্তব্য উপস্থাপন করেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভাষণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রূপরেখা, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের কৌশল তুলে ধরার এক বড় সুযোগ।

যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হচ্ছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, আমরা সব নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত।

বোস্টন বিএনপির সভাপতি বদরা সাইদ বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে নিউইয়র্কে উৎসবের আমেজ বিরাজ করছে।

নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় প্রজন্ম হিসেবে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র আসছেন এটি আমাদের জন্য গর্বের বিষয়।

যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল লিটন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট বিএনপির নেতাকর্মীরা এরই মধ্যে নিউইয়র্কে চলে এসেছেন।

৮১তম অধিবেশনের সূচনা

স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৪/৪ অনুযায়ী, এ বছরের প্রতিপাদ্য ‘একসঙ্গে, আমরা পারব’ (Together, We Can Do It) সামনে রেখে মহাসচিবের পক্ষ থেকে ‘এসডিজি মোমেন্ট’ আয়োজনের আহ্বান জানানো হয়।

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category