রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
সৌদির রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের আরও কয়েকটি কূপের গ্যাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত রাজধানীতে বৃষ্টির পরিমাণ ২০ মিলিমিটার,আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস নতুন বাংলাদেশের রূপরেখা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত, প্রত্যাখ্যান করলে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে ২৪ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উথুলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বদিয়ার রহমান (৬৫)। তিনি উথুলী পূর্বপাড়া গ্রামের মৃত মহর আলী প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, তিনি জয়ন্তীহাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খোকসা থানা-পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে জয়ন্তীহাজরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বদিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্ট খারিজ করে দেন।

খোকসা থানা-পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাদের নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category