শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
জুনের ৬ তারিখের আগেই ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহবধূর মৃত্যুর মামলায় স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার গুলশান-ধানমন্ডি-নিকেতন লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী কুরআন হাফেজদের সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী মানুষের প্রত্যাশা অনুযায়ী আইন করবে সরকার: আইনমন্ত্রী অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি, বন্ধ হচ্ছে পরিবার নেওয়ার সুযোগ ভারতীয় প্রকৌশলীরা না আসায় চারদিন বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মাটি ও পরিবেশ রক্ষায় সার-কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার  সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, পণ্য সরবরাহ ও সরবরাহ ব্যবস্থাপনার মধ্যে এক ধরনের বৈষম্য রয়েছে। এ কারণে বাজারে এখনো পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। তবে ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের সাধারণ মানুষের জন্য উপকারী হবে বলে মনে করেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, টিসিবির কার্ড ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করার ফলে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

টিসিবির কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হলেও যেন সংশ্লিষ্ট কার্ডধারীরা পণ্য পাওয়া থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতি চালুর মাধ্যমে এ সেবা আরও সহজ ও কার্যকর করা হবে।

ডিলার নিয়োগের বিষয়ে তিনি বলেন, অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে।

মন্ত্রী বলেন, দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে। তবে সে কারণে সব আবেদনকারীকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব নয়। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল কোনো খাতেই নিয়োগ দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category